ঢাকার কোন এলাকায় কতজন সনাক্ত ?

নিউজ ডেস্ক ।।

দেশে এখন পর্যন্ত যে ৬২১ জন ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে তার অর্ধেকের বেশিই রাজধানীর ঢাকার বাসিন্দা। মহানগরের ৭৫টি এলাকায় বাস করছেন এই আক্রান্ত ব্যক্তিরা। বাকিদের বাস দেশের ৩৮ জেলায়।

গতকাল ১২ এপ্রিল, রবিবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের দেয়া (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় ১৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে ৪ জনসহ এ পর্যন্ত মারা গেছেন ৩৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।

আইইডিসিআর’র ওয়েবসাইটে দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকার মিরপুর এলাকায় সবচেয়ে বেশি করোনারোগীর বাস। সেখানে ৫২ জনের শরীরে মিলেছে কোভিড-১৯ উপস্থিতি। মিরপুরের টোলারবাগেই সর্বোচ্চ ১৯ জন করোনায় আক্রান্ত। তারপরেই রয়েছে মিরপুর-১১, সেখানে আক্রান্ত হয়েছেন ১০ জন। এছাড়া মিরপুর-১২ নাম্বারে ৮ জন, মিরপুর-১ নাম্বারে ও মিরপুর-১০ নাম্বারে ৫ জন করে, মিরপুর-৬ নাম্বারে ২ জন, মিরপুর-১৩ নাম্বারে ২ জন এবং কাজীপাড়ায় ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মিরপুরের পর আছে উত্তরা। সেখানে আছে মোট ১৭ জন করোনারোগী। এরপর যথাক্রমে ওয়ারীতে ১৬ জন, ধানমণ্ডিতে ১৪ জন, লালবাগে ১৩ জন, বাসাবোতে ১২ জন, মোহাম্মদপুরে ১২ জন, যাত্রাবাড়িতে ১১ জন, হাজারীবাগে ৮ জন, মহাখালী, বনানী ও বংশালে ৭ জন করে, গ্রিন রোড ও শান্তিনগরে ৫ জন করে, বসুন্ধরা, গুলশান, চকবাজার, বাড্ডা ও মগবাজারে ৪ জন করে, তেজগাঁও, সোয়ারি ঘাট, বাবুবাজার, বেইলি রোড, ঝিগাতলা ও গেণ্ডারিয়ায় ৩ জন করে শনাক্ত হয়েছেন।

এছাড়া আজিমপুর, আগারগাঁও, গুলিস্তান, হাতিরপুল, ইসলামপুর, কোতোয়ালি, লক্ষ্মীবাজার, মালিবাগ, নারিন্দা, পীরেরবাগ, পুরান পল্টন, রাজারবাগ, শাহ আলী বাগ, শাহবাগ, সুত্রাপুর ও মীর হাজিরবাগে ২ জন, এবং আদাবর, আশকোনা, বেগুনবাড়ি, বেড়িবাঁধ, বসিলা, বুয়েট এলাকা, সেন্ট্রাল রোড, ঢাকেশ্বরী, ধোলাইখাল, দয়াগঞ্জ, ইস্কাটন, হাতিরঝিল, জেলগেট, কামরাঙ্গীর চর, কাজীপাড়া, কদমতলী, মানিকদি, মিটফোর্ড, মুগদা, নবাবপুর, নিকুঞ্জ, রামপুরা, রায়েরবাজার, সায়েদাবাদ, সিদ্ধেশ্বরী, শনির আখড়া ও উর্দু রোডে ১ জন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.