নিউজ ডেস্ক ।।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথম থেকেই সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু কিছুতেই যেন তা কার্যকর করা যাচ্ছে না। বাজারগুলোতে ভিড় লেগেই রয়েছে, এলাকা,মহল্লায় গলিতে চলছে আড্ডাবাজি। নিরাপদ দূরত্ব মানছেননা অনেকেই।
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেশে এবার প্রথমবারের মত ব্যবহার করা হচ্ছে ড্রোন। চট্টগ্রামে কোতোয়ালি থানা এলাকায় পরীক্ষামূলকভাবে এ ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, নানাভাবে মানুষকে সচেতন করেছি। কিন্তু তারপরও অনেকেই তা মানছেননা। তাই এখন আমরা ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছি। ড্রোনের মাধ্যমে পাওয়া ছবি ও ভিডিও ফুটেজ দেখে যদি কাউকে বিনা কারণে রাস্তায় দেখা হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে এটা পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
