নিউজ ডেস্ক।।
আগামী ২০ এপ্রিল পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিতে পারবেন। আগে এই সময়সীমা ৯ এপ্রিল পযন্ত ছিলো। ওই সময়ের মধ্যে অনেকেই মার্চ মাসের এমপিওর টাকা হাতে পাননি।শিক্ষকদের দাবির প্রেক্ষিতে সময় বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্র তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, একদিনের বেতন জমা দেওয়ার সময় বাড়ানোর শিক্ষকদের দাবি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা নতুন সিদ্ধান্ত দিয়েছেন। শিক্ষকদের এক দিনের বেতন জমা দেয়ার সময় ২০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে। শিগগিরই এ বিষয়ে আদেশ জারি হবে।
এর আগে গত ৭ এপ্রিল প্রতিবেদন দেখে সারাদেশের প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী জানতে পারেন ৯ এপ্রিলের মধ্যে টাকা দিতে হবে। গত ৭ এপ্রিল সরকারি সিদ্ধান্ত জানার পরপরই মাঠ পর্যায়ে টাকা চাওয়া শুরু করেছেন উপজেলা শিক্ষা অফিসাররা। সরকারি হাইস্কুল ও কলেজের শিক্ষকরা ১ এপ্রিল বেতন পেয়েছেন এবং তারা যথারীতি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দিয়েছেন। কিন্তু অধিকাংশ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ৮ এপ্রিল পর্যন্ত মার্চের বেতন পাননি।
এ অবস্থায় সারাদেশের শিক্ষকরা জানান, তারা চান টাকা সংগ্রহ ও জমাদানের জন্য সময় বৃদ্ধি করা হোক। এর স্বপক্ষে তারা কয়েকটি যুক্তি দেখিয়েছেন।
এগুলো হচ্ছে: এক. স্কুল-কলেজ শিক্ষকদের বেতন-ভাতার চেক ছাড় হয়েছে দেরিতে। ১২ ও ১৩ এপ্রিলের তারিখের আগে কেউই টাকা পাবেন না। তাহলে ৯ এপ্রিলের মধ্যে একদিনের বেতন দেবেন কিভাবে?
দুই. একদিনের টাকা জমা দেয়ার সরকারি আদেশটি স্কুল ও কলেজ শিক্ষকদের জন্য শিক্ষা অধিদপ্তর থেকে জারি হয়েছে। মাদরাসা ও কারিগরি অধিদপ্তর ৮ এপ্রিল সন্ধ্যা অব্দি জারি করেনি।
তিন. শিক্ষক নেতারা বলছেন বেতন অথবা বৈশাখী ভাতা থেকে একদিনের বেতনের সমপরিমান টাকা কর্তন করে বেতন ছাড় করলে খুব ভালো হতো।
শিক্ষক নেতারা বলছেন, মহাপরিচালক যদি নেতাদের সাথে আলোচনা করে নিতেন তাহলে অতীতের অভিজ্ঞতার আলোকে একদিনের বেতনের সমপরিমান টাকা সংগ্রহ ও জমা দিতে পারতেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
