নিজস্ব প্রতিবেদকঃ
কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এসএসসি (ভোক) ও এইচএসসি (বিএম) শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক ১২ এপ্রিল,২০২০ খ্রি. তারিখে নির্ধারিত ব্যাংকে হস্তান্তর করা হয়েছে বলে ১১ এপ্রিল কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে সহকারী পরিচালক (শাখা)-৮, মোঃ জহুরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে। যার স্মারক নম্বর- ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.১৯-৩০৫,৩০৬,৩০৭ ও ৩০৮।
বৈশাখী ভাতার এমপিও শীট কারিগরি অধিদপ্তরের ওয়েবসাইটে www.tecedu.gov.bd পাওয়া যাচ্ছে।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
