অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া।।
মানব ইতিহাসের আদিকাল থেকে শুনে আসছি- মানুষের ভাষা বদলায়, স্থান বদলায়, রূপ বদলায়, আত্মীয় বদলায়, স্ত্রী বদলায়, স্বামী বদলায় এমনকি বাবা-মাও বদলায় কিন্তু চরিত্র কোনদিন বদলায় না। আমার মনে হতো এসব কথার কথা। সাম্প্রতিক আমি হাড়ে হাড়ে উপলব্ধি করলাম আমার ধারনা ভুল।
পৃথিবীতে যুগে যুগে মহামারী এসেছে আবার চলেও গেছে। তবে চলমান করোনা ভাইরাসজনিত মহামারী বিশ্বকে থমকে দিয়েছে; অধিকাংশ মানুষকে ধর্ম-বর্ণ নির্বিশেষে ঈমানের জোর বাড়িয়ে দিয়েছে।
সারা বিশ্ব যখন করোনা ভইরাসে আক্রান্ত, ঈমানদারগণ যখন কিয়ামতের আলামত দেখে আতঙ্কগ্রস্ত, সমাজের অধিকাংশ মানুষ যখন মৃত্যুভয়ে ইবাদ-উপাসনা শতগুণে বাড়িয়ে দিয়েছন, নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে অধিকাংশ শ্রেণি পেশার মানুষ যখন কর্মহীন অসহায় মানুষকে অবিরাম সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন, সরকার যখন অসহায় মানুষকে বাঁচাবার জন্য সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন, ডাক্তারগণ যখন মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে মানুষ বাঁচনোর যুদ্ধে নেমেছেন, বাঁচার জন্য মানুষ যখন মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছেন ঠিক সে সময়েও এক শ্রেণির লোভী এবং চরিত্রহীন মানুষ নামের অমানুগুলো ত্রাণসামগ্রী আত্মসাৎ করছে, কর্মহীন অসহায় মানুষকে সাহায্য করার নামে নিরবে চাঁদাবাজি করে পকেট ভারী করছে, অর্থহীন মানুষের কাছে সাহায্যের চাঁদা চেয়ে লজ্জিত করছে। এরা স্বার্থের জন্য বাবা-মাকে ছাড়ে না, ভাই-বোনকে ছাড়েনা এমনকি প্রিয়তমা স্ত্রীকেও ছাড়ে না।
তবেকি এরা মৃত্যুর পরে দোজখে গিয়েও চরিত্র পাল্টাবে না! দোজখের শাস্তি শেষ হবার পর বেহেস্তে গিয়ে বেহেস্তি মেওয়া চুরি করবে, খুন-খারাবি করবে, বেহেস্তের মধ্যেও মারামারি, হানাহানি, রক্তারক্তি, খুন-ধর্ষনে মেতে উঠবে!!
হায়রে মানব চরিত্র! হায়রে সৃষ্টির শ্রেষ্ঠ মখলুকাত!! মানবের এ অমানবীয় চরিত্রের পরির্তন কি কোনদিন হবে না?
লেখক- সভাপতি
বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
