১৫- ২৪ এপ্রিলের মধ্যে প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা হচ্ছে ?

নিউজ ডেস্ক।।

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে জানা গেছে।

ডিপিইয়ের মহাপরিচালক মো. ফসিউল্লাহ গণমাধ্যমকে বলেন, প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত করা হতে পারে। যেখানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাচ্ছে না সেখানে পরীক্ষা নেয়ার কথা চিন্তা করা যায় না। পরিস্থিতি স্বাভাবিক না হলে সাময়িক পরীক্ষা পেছানো হতে পারে, এতে শিক্ষার্থীদের তেমন ক্ষতি হবে না।

আগামী ১৫ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা হওয়ার কথা ছিলো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.