জাহাঙ্গীর আলম সেলিল
চিঠিটি নিন্মে তুলে ধরা হলো—
প্রিয় শিক্ষার্থী, সন্মানিত শিক্ষক ও অভিভাবক,
করোনা ভাইরাসে আতংকিত নয়, প্রতিরোধ করবো।
এর লক্ষণ ও প্রতিরোধে করণীয় সম্পর্কে জানবো এবং অপরকে জানাবো।
বারবার সাবান দিয়ে হাত ধুবো। প্রতিবার কমপক্ষে বিশ সেকেন্ড করে। হাত দিয়ে নাক, মুখ, চোখ স্পর্শ করবো না ।
এখন স্কুল বন্ধ। স্কুল বন্ধ থাকলেও আমরা রুটিন করে
পড়ালেখা করবো। পাশাপাশি মা-বাবাকে কাজে সাহায্য করবো। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হবোনা। কোন সমাবেশে যোগ দিবো না।
আমরা শিশু ও শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখবো, বেশী বেশী যত্ন নিবো।
সতর্কতার মাধ্যমে আমি নিজেকে, আমার পরিবারকে,
সমাজকে এবং জাতিকে সুরক্ষিত রাখবো।
সর্দি-কাশি-জ্বর হলে বা লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সাথে পরামর্শ করবো।
আপনাদেরই
মো. ফসিউল্লাহ্
মহাপরিচালক,
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
