কবির খান :
মাদক ও ধূমপান বিরোধী ঐক্য পরিষদ (মাধূবি) এর ব্যানারে নির্মিত এই নাটকের কাহিনীকার ও চিত্র নির্দেশনায় ছিলেন মাধূবীর সদর ইউনিয়নের সভাপতি জনাব মো: কবির খান।
নাটকের নাম ভূমিকায় অভিনয় করেন মো: আশরাফুল ইসলাম সাজ্জাদ। দীর্ঘ দিনের পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় শুটিং ও সম্পাদনা শেষে অদ্য বৃস্পতিবার সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় বুড়িচংয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটকটি ইউটিউবে প্রকাশ করা হয়। নাটকটি প্রকাশের ইউটিউব চ্যানেলের নাম Md. Kabir Khan ইউটিউবে এই নাম লিখে সার্চ দিলে নাটকটি দেখতে পাওয়া যাবে। নাটকের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মিজানুর রহমান, সহকারী শিক্ষক, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব হোসাইন আহমেদ আপন, সহকারী শিক্ষক, পোমগাঁও উচ্চ বিদ্যালয়, মনোহরগঞ্জ, জনাব মো: আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক, পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়।
মাধূবির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মো: সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক, মাধূবি, জনাব মো: আক্কাস আল মাহমুদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক, মাধূবিসহ ঝাড়ু পাগলা নাটকের সকল অভিনয় শিল্পি।
নাটকের গল্প ও সংলাপের মাধ্যমে যুব সমাজ তথা জনগণের নিকট মাদক ও ধূমপানের নেতিবাচক দিকটি তুলে ধরাই ছিলো নাটকের মূল লক্ষ্য।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
