নিজস্ব প্রতিনিধি।।
নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২০) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুঃ জিয়াউল হক সাক্ষরিত এক বিজ্ঞপ্তীতে এই স্থগিতাদেশ জারি করে। করোনা ভাইরাসের ক্রমাগত পাদুর্ভাবের কারণেই এই কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে শিক্ষা বোর্ড সুত্র জানিয়েছে।

বিজ্ঞপ্তীতে বলা হয়েছে, গতকাল ১৮ মার্চ থেকে ৩১ মার্চ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর আওতাধীন যে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির নির্বাচন কার্যক্রম গ্রহণ করা হয়েছে জা এখনও সম্পন্ন করা হয়নি উক্ত নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম যেখানে যে অবস্থায় রয়েছে সে অবস্থায় বন্ধ ঘোষণা করা হল। পরবর্তী নির্দেশা জারি করা না পর্যন্ত এই কার্যক্রম এখানেই বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
