নিউজ ডেস্ক।।
১৮ মার্চ চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ে গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজমল হোসেনকে যুবলীগের এক নেতা লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জিলহাজ তাঁকে থাপ্পড় মারতে উদ্যত হন এবং বলেন, ‘থাপ্পড় মেরে তোর গাল ফাটিয়ে দেব। তুই স্কুল থেকে বের হয়ে আয়। তোকে আমি দেখে নেব। এই নিয়ে শিক্ষক আজমাল হোসেন ফেসবুকে স্টাটাস দেন। এটি শিক্ষাবার্তা ডট কমের পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো-
আমার মত একজন অসহায় শিক্ষককে হুমকি দিয়ে বা মেরে কী লাভ?
আমি হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। আমি শিক্ষকতার পাশাপাশি দেশের জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকা এবং ব্লগবিডিনিউজটুয়েন্টিফোর ডটকমে প্রায় দুই দশক ধরে ফিচার ও বিভিন্ন বিষয়ে লেখালেখি করি। শিক্ষকতা জীবনে ৯ বছরে দুইদিন মাত্র ছুটি নিয়েছি।একদিন মায়ের মৃত্যুর কারণে।আর এক দিন পারিবারিক সমস্যার জন্য। কোনোদিন বিদ্যালয়ে দেরিতে উপস্থিত হইনি। চেষ্টা করেছি শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে পাঠদান করার। সাধ্য অনুযায়ী পাশে দাঁড়িয়েছি অসহায়, গরিব শিক্ষার্থীদের পাশে। অভিভাবকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছি। সবসময় সম্মান দেখিয়েছি তাদের। রাস্তাঘাটে অভিভাবকদের সঙ্গে দেখা হলে সন্তানের পড়াশোনার ব্যাপারে পরামর্শ দিয়েছি। সহপাঠ্যক্রমিক কার্যক্রমের জন্য উৎসাহ প্রদান করেছি শিক্ষার্থীদের।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করছি সংবাদপত্র ও ম্যাগাজিনে লেখালেখির মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং এর বিরুদ্ধে লেখালেখি করেছি যা দেশের অনেক মানুষ জানে।
অথচ গতকাল চাঁপাইনবাবগঞ্জ সদরের মাঝপাড়ায় বসবাসকারী জনাব আফতাব উদ্দীন মঙ্গলুর ছেলে মোঃ জিলহাজ নামের এক তরুণ ছেলে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের বারান্দায় কয়েকজন শিক্ষক, কর্মচারী ও একজন প্রাক্তন শিক্ষার্থীর অভিভাবকের সামনে প্রকাশ্যে চর মারার জন্য তেড়ে আসে এবং প্রাণে মারার হুমকি দেয়।আমি এ বিষয়ে সদর মডেল থানা, চাঁপাইনবাবগঞ্জে নিরাপত্তার জন্য সাধারণ ডায়রি করেছি।
একজন শিক্ষক ও কলাম লেখক হিসাবে খুবই অসহায়ত্ব ও ভীত। যেকোনো মূহুর্তে আমার ক্ষতি করতে পারে। আশা করি জেলাবাসী পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
