পুলিশবাহিনীর আইকন আবিদা সুলতানা পুলিশ সুপার লালমনিরহাট

মোস্তাফিজুর রহমান লালমনিরহাট প্রতিনিধিঃ

পুলিশ মানে কি! কি তার কাজ জনগনকে তারই ধারনা জনগনের সেবা অধিকার দোড়গোরায় পৌছে দেয়ার সেই ব্রত নিয়ে জেলায় হয়ে উঠেছেন বাংলাদেশ পুলিশের উজ্জ্বল নক্ষত্র , জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম (বার) পিপিএম। পুলিশ সুপার লালমনিরহাট নয় বরং পুরো বাহিনীর অবয়বকে একটি গ্রহণযোগ্য অবয়বে সমুন্নত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন সব সময়, একজন পেশাদার ও সফল পুলিশ কর্মকর্তা হিসেবে।

পুলিশি গুরুদায়িত্ব পালনে সাফল্যের স্বীকৃতি ছাড়াও মানুষের জন্য কাজ করা ব্যতিক্রম ধর্মী চিন্তা ও অনবদ্য ভূমিকা তাকে দিয়েছে বিশেষ খ্যাতি। ছুটেছেন স্কুল কলেজ মাদ্রাসা পাড়া মহল্লায়,ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরছেন ইভটিজিং মাদক বাল্যবিবাহর কুফল তাদের মনবল বৃদ্ধির জন্য তুলে ধরছেন তার সাফল্য শ্রম চেষ্টার জীবন কাহিনী। ছাত্রছাত্রীদের বিপদের কথা চিন্তা করে প্রতিষ্ঠানে বিলি করছেন ক্লাস রুটিন ও হটলাইনের কয়েকটি নম্বর সেইসাথে করছেন জনগনকে সচেতন। অপরাধীদের দিচ্ছেন আল্টিমেটাম। বিভিন্ন সভা সেমিনার ও উঠান বৈঠকে মাধ্যমে তিনি বলেন পুলিশ জনোগনের সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সোনার বাংলাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আগামী প্রজন্মের জন্য।এজন্য জনবান্ধব পুলিশের এক অনন্য পথিকৃৎ। জনমনে প্রশংসিত এক কিংবদন্তি।

পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন তার মানবিক মূল্যবোধ, প্রজ্ঞা ও সমাজ কল্যাণকর উদ্যোগের মাধ্যমে। তার উদ্যোগ মানব কল্যাণে অনন্য দৃষ্টান্ত রেখেছে। অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে পুলিশি দায়িত্ব পালন করতে গিয়ে আবিদা সুলতানা তার মেধা, মনন ও আন্তরিকতা দিয়ে সমাজ বিশ্লেষণ করেছেন।অপরাধ সীমান্তে বসবাসরত অনগ্রসর বিশেষ মহলের অন্ধকার জীবন ধারার সামনে সূচনা করেছেন আলোকিত পথ।

তাদের করেছেন আলোর পথযাত্রী। নিজে হয়েছেন আলোক বর্তিকা স্বকীয় প্রচেষ্টায় পুলিশ সম্পর্কে সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে পাল্টে দিচ্ছেন।প্রশংসিত করেছেন সমকালীন পুলিশের প্রবণতা ও উদ্যমকে। পুলিশের জনকল্যাণ ধর্মী ভূমিকার অন্যতম আইকন আবিদা সুলতানা হয়ে উঠেছেন রোল মডেল। পুলিশ জনগণের বন্ধু’ এই প্রবাদের সার্থকতাকে তিনি শতভাগ প্রতিপন্ন করেছেন তার পুলিশি ভূমিকায়। যে ভূমিকার গল্প কিংবদন্তি হয়ে ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। পুলিশ পারে, একথা উদাহরণসহ সত্য। সমাজ পরিবর্তনে, মানুষের কল্যাণে, মানবতার স্বার্থে পুলিশের কার্যকর ভূমিকায় ব্যতিক্রমধর্মী অবদান রেখে চলেছেন এই পুলিশ কর্মকর্তা। বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে তার অনন্য সাফল্যগাঁথা।

যে সব এলাকায়, যে জনগোষ্ঠীর মধ্যে তিনি পরশপাথর হয়ে কাজ করে যাচ্ছেন, সেখানে তিনি রোল মডেল হিসেবে পেয়েছেন জনমানুষের আকাশছোঁয়া ভালোবাসা। জনপ্রিয়তা, খ্যাতি, আস্থায় পুলিশ সুপার আবিদা সুলতানার নাম ভূমিকা এখন পুলিশ বাহিনীরই গর্ব। যে সাফল্যের গল্প এগিয়ে যাওয়া বাংলাদেশে পুলিশের সমকালীন জনবান্ধব নীতির উপাখ্যান। যেখানে পুলিশের উদ্যমী ও উদ্ভাবনী প্রমাণ হচ্ছে, পুলিশ চাইলে বদলে দিতে পারে উন্নয়ন বঞ্চিত, অবহেলিত সমাজ বাস্তবতা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.