এইমাত্র পাওয়া

শ্রেণিকক্ষের মধ্যেই সমাবেশ ও জাতীয় সংগীত গাওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

শ্রেণিকক্ষের মধ্যেই সমাবেশ ও জাতীয় সংগীত গাওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ যে সকল অনুষ্ঠানে জনসমাগম হয়, সেসব অনুষ্ঠানের সূচি নতুন করে করতে বলা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বুধবার (১১ মার্চ) মাউশি থেকে এমন নির্দেশনা দেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্কুল-কলেজগুলোকে এসব মেনে চলতে বলা হয়েছে।

অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, সরকার ইতোমধ্যে করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। এ ভাইরাসের সংক্রমণ রোধে সবার সতর্কতা ও সচেতনতা প্রয়োজন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অধীন সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে এ পরিস্থিতি মোকাবিলায় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হলো।

এরপর সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি সৃষ্টি না হওয়ায় স্কুল-কলেজগুলো আপাতত খোলা থাকবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.