এইমাত্র পাওয়া

খেলাধূলায় জড়িত থাকলে খারাপ কাজ থেকে বিরত থাকা যায়,ঝালকাঠিতে আমু

 বিন-ই-আমিনঃ

বঙ্গবন্ধু চেয়েছিলেন সমৃদ্ধশালী বাংলাদেশ এবং তার কন্যা সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য ও শিল্পমন্ত্রণালয় সম্পর্কীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি। তিনি অদ্য ১২ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণীতে এসব কথা বলেন। ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। আরো উপস্থিত ছিলেন ঝালকাঠী জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা শিক্ষা অফিসার মো. ছিদ্দিকুর রহমান খান প্রমূখ। ক্রীড়ানুষ্ঠানে ২০ টি ইভেন্ট ২০০ ছাত্র অংশ নেয়। পরে ঝালকাঠির উদ্ধোধন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন। সাবেক মন্ত্রী আরো বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে সন্তানরা খারাপ কাজে জড়িত হতে পারেনা।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.