‘মুজিব বর্ষ’ উৎযাপন ও দৌলতপুরের বিপি সম্মাননা পুরষ্কার অনুষ্ঠানের প্রস্তুতি 

মিজানুর রহমান।।

শুক্রবার বিকালে উপজেলা পরিষদ কনফারেন্স হলে সভায় মুজিব বর্ষ উপলক্ষে ৫ দফা কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে মুক্ত স্কাউটস।

সিনিয়র ও প্রাক্তনদের সমন্বয়ে পরিচালিত মুক্ত স্কাউটসের পক্ষ থেকে মুহঃ শাহজাহান প্রাক্তন প্রধান শিক্ষক ফিলিপ নগর মাধ্যমিক বিদ্যালয় কে দৌলতপুরের বিপি অর্থাৎ দৌলতপুর স্কাউটসের প্রতিষ্ঠাতা সম্মাননা প্রদান করা হবে। আগামী ১০ মার্চ দৌলতপুর উপজেলা স্কাউটসের ৪ দিনের সমাবেশের মহা তাবু জলসায় এ সম্মাননা প্রদান করা হবে বলে জানানো হয় মুক্ত স্কাউটসের পক্ষ থেকে।

সর্বসম্মতিক্রমে মুজিব বর্ষের ১২ মাসে মিলাদ মাহফিল,বর্ণাঢ্য র‌্যালী, শেখ মুজিবের বাণী প্রদর্শনী, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী ও বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করবে মুক্ত স্কাউটস।

সভায় স্পিকারের ভূমিকায় ছিলেন প্রাক্তন স্কাউটস ও সিনিয়র পেট্রোল লিডার মুক্ত স্কাউটস আন্দোলনের আহ্বায়ক তাশরিক সঞ্চয়। এসময় উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মুজিবর রহমান, প্রবীণ কাব লিডার মতিউল আলম বাচ্চুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও প্রাক্তন স্কাউটস উপস্থিত ছিলেন।

প্রাক্তন স্কাউটস ও সিনিয়র পেট্রোল লিডার মহিউদ্দিন আহমেদ সজীব, সরকার জহুরুল ইসলাম, শাহরিয়ার আহমেদ পাপ্পু,আক্তারুজ্জামান জীবন সহ বিভিন্ন পেট্টোলের প্রাক্তন লিডার উপস্থিত ছিলেন।

‘দৌলতপুরের বিপি’ সম্মাননা,’মুজিব বর্ষ’ উৎযাপনের প্রস্তুতি গ্রহন শেষে সমাপনী বক্তব্যে দৌলতপুরে মুক্ত স্কাউটসের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

এসময় বর্তমান দৌলতপুরে সারাদেশের তুলনায় দৌলতপুর স্কাউটসের পিছেয়ে থাকা ও উত্তরণ প্রসঙ্গে কথা বলেন বক্তারা।

মুক্ত স্কাউটসের সদস্য ও আমন্ত্রিত সংশ্লিষ্টরা মিলে এতে ৩৫ জন অংশ নেন। আগামী ইভেন্ট গুলো বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ হোন তারা।

এর আগে বিভিন্ন উল্লেখযোগ্য সফল কর্মসূচী বাস্তবায়ন করেছে দৌলতপুর মুক্ত স্কাউটস।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.