আরও একটি বেসরকারি কলেজকে সরকারি করার উদ্যোগ নিয়েছে সরকার। কলেজটি সরকারিকরণের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে মতামত চাওয়া হয়েছে। সে প্রেক্ষিতে কলেজটি সরকারিকরণে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মতামত চাওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কলেজটি হলো, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ।
সূত্র জানায়, গাইবন্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্ধগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ সরকারিকরণের বিষয়ে গাইবান্ধার জেলা প্রশাসকের মতামত চাওয়া হয়েছে। গত ১ মার্চ গাইবান্ধার জেলা প্রশাসককে চিঠি পাঠিয়ে কলেজটির বিষয়ে মতামত দিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।
জেলার সরকারি ও বেসরকারি কলেজের সংখ্যা, জেলার কলেজগুলোর মধ্যে এ দুই কলেজের অবস্থান, দুরত্ব, নিজস্ব জমির পরিমান, শিক্ষার্থী সংখ্যা, কলেজ ভবনের অবস্থা ও কলেজ দুই সরকারিকরণের যৌক্তিকতা উল্লেখ করে মতামত দিতে বলা হয়েছে জেলা প্রশাসককে।
কলেজটি সরকারিকরণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মতামত চেয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়। গত ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হয়েছিল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
