আন্তর্জাতিক ক্রিকেটে আর অধিনায়কত্ব করতে দেখা যাবে না মাশরাফি বিন মুর্তজাকে। আগামীকাল সিলেটে জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে দিয়েই জাতীয় দলের অধিনায়কত্ব পদ থেকে সড়ে যাওয়ার ঘোষণ দিয়েছেন তিনি। দুপুরে সিলেটে ম্যাচের পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে মাশরাফি এমনটি জানান।
এসময় মাশরাফি জানান, খেলোয়াড় হিসেবেই তিনি চ্যালেঞ্জ নিতে চান। ক্রিকেটার অথবা বোর্ডের প্রতি কোন অভিমান নেই বলেও জানিয়ে দিয়েছেন বাংলাদেশ দলের সফল এই অধিনায়ক।
সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, বাংলাদেশ দলের সকল সিনিয়র খেলোয়ারদেরই অধিনায়কত্ব করার যোগ্যতা রয়েছে। এসময় দলের কঠিন সময়গুলোর স্মৃতিচারণ করে মাশরাফি বলেন, ক্রিকেট আমার রক্তের ভেতরে রয়েছে। বাংলাদেশ ক্রিকেটের যে কোন বিষয়ে পাশে থাকার আশ্বাস দেন মাশরাফি বিন মুর্তজা
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
