আবুল বাশার মিরাজ।।
সুবিধাবঞ্চিত কিশোরী ও নারীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে স্বেচ্ছাসেবি সংগঠন আমাল ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে গ্রামের স্কুল ও ঢাকা শহরের বস্তিতে ক্যাম্পিং করে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। এছাড়াও সংগঠনটি বেশ কয়েকটি স্কুল ও বস্তিতে বিনামূল্যে স্যানেটেরি প্যাড বিতরণ করেছে। এছাড়াও স্যানেটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানোর জন্যও পরিকল্পনা করছে বলে জানিয়েছে সংগঠনটি।
উদ্যোগটি সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠানটির পরিচালক ইশরাত করিম ইভ বলেন, সুবিধাবঞ্চিত কিশোরী ও নারীদের সুস্বাস্থ্য রক্ষায় আমাল ফাউন্ডেশন এমন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, স্বাভাবিক জিনিসকে স্বাভাবিকভাবে দেখার শিক্ষা, সমাজে আমাদের ছোট থেকে দেওয়া হয় না। তাই টিভিতে স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন দেখলে আমরা চ্যানেল চেঞ্জ করে দিই। বাচ্চারা প্রশ্ন করলে বলি, এসব বড় হয়ে জানবে। আসলে সমাজ এসব জিনিসগুলোকে আমাদের স্বাভাবিকভাবে নিতে শেখায়নি। সেটা ছেলেদের ক্ষেত্রেই হোক, কি মেয়েদের ক্ষেত্রে? এই ধরণের সামাজিক কুসংস্কার রুক্ষতে আমরা কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
