এইমাত্র পাওয়া

দেশে মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১শ’ ১২ জন।

আজ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কে এম নুরুল হুদা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোটার দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় সিইসি নতুন ভোটার তালিকা প্রকাশ করেন।
সিইসি জানান, চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১শ’ ১২ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫শ’ ৩০ জন। আর নারী ভোটার ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২শ’ ২২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৬০ জন। এছাড়া ভোটার তালিকায় নতুন ভোটার যুক্ত হয়েছেন ৬৯ লাখ ৭১ হাজার ৪শ’ ৭০ জন।ভোটার দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সিইসি কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহাবুব তালুকদা, রফিকুল ইসলাম, কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।
ভোটার দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.