মাদরাসা শিক্ষকদের ফেব্রুয়ারির বেতন ছাড়

নিজস্ব প্রতিবেদক:

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি (২০২০) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়াত্ত চারটি ব্যাংকে চেক পাঠানো হয়েছে।

শিক্ষকরা আগামী ৮ মার্চ পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। সোমবার (২ মার্চ) মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি (২০২০) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে।

শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ই মার্চ পর্যন্ত নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

স্কুল কলেজের এমপিওর আদেশের স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০১৯/১৪৩৮/০৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.