আড়াইহাজারে মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হোলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম , আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা,উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

বৈঠক সুত্রে জানা গেছে আগামী ১৭ মার্চ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ যথাযোগ্য মর্যাদায় আড়াইহাজারে পালন করা হবে। সেই লক্ষে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন।

তাছাড়া বৈঠকে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। এসময় বক্তারা বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.