এইমাত্র পাওয়া

কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির রিপন সভাপতি, বিপু সম্পাদক

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। বরিবার রাত নয়টায় লঞ্চঘাট সংলগ্ন ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় ইউনিটির সকল সদস্যদের সম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়। এতে এটিএন বাংলা ও এটিএন নিউজের পটুয়াখালী জেলা প্রতিনিধি জাহিদ রিপনকে সভাপতি ও স্বদেশ প্রতিদিন পত্রিকার কলাপাড়া প্রতিনিধি ফরিদ উদ্দিন বিপুকে সম্পাদক করে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদার, সহ-সভাপতি আসলাম শিকদার, যুগ্ন সাধারন সম্পাদক লুৎফুল হাসান রানা, সাংগাঠনিক সম্পাদক সৌমিত্র সুমন, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক ফরাজী মো.ইমরান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রেহান উদ্দিন রেহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল কবির মুরাদ, কার্য নির্বাহী সদস্য মো.কবির তালুকদার, নিখিল রঞ্জন সরকার (মিলন) ও সাইফুল ইসলাম রয়েলকে নির্বাচিত করা হয়। নতুন কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

এদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন পটুয়াখালী প্রেসক্লাব, কলাপড়া প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবসহ বিভন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.