নিউজ ডেস্ক।।
সকলকে শোকের সাগরে ভাসিয়ে নোয়াখালীর সদর উপজেলা শিক্ষা অফিসার জনাব জসিম উদ্দিন শেখ চলে গেলেন না ফেরার দেশে । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
তিনি আজ সকালে বাসার বাজার নিয়ে ফেরার পথে পৌরবাজার সংলগ্ন সড়কে পিছন থেকে আসা ঘাতক সিনজির তীব্র ধাক্কায় মারাত্মকভাবে আহত হন। প্রথমে তাঁকে নোয়াখালীর হাসপাতালে চিকিৎসার জন্যে প্রেরন করা হলে চিকিৎসকগণ দ্রুত ঢাকায় প্রেরন করেন।
আগারগঁও নিওরো সাইন্স হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল পৌনে ৫ টায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি ৫ম শ্রেণিতে পড়ুয়া ১০ বছর বয়সী বড় মেয়ে, ৪ বয়সী কন্যা সন্তান, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। চাকুরী জীবনের দীর্ঘ সময় তিনি নোয়াখালীর সদর ও কবির হাট উপজেলায় প্রাথমিক শিক্ষা বিনির্মাণে নিবেদিত ছিলেন।
তিনি চাকুরী জীবনে সদালাপী ও ন্যায় নিষ্ঠ ছিলেন বলে জানা যায়।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালী জেলার সভাপতি জনাব মোজাম্মেল হোসেন, সাধারন সম্পাদক মোঃ আবদুল আলীম ভূইয়া সুজন ও সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ নাছিম ফারুকী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
