মোঃ মশিউর রহমান,ফুলবাড়ী(দিনাজপুর) থেকে।।
দিনাজপুর ফুলবাড়ী প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান শুক্রবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
পুরুস্কার বিতরণ অনুষ্ঠান শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার।
এসময় বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট সমাজসেবক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল,ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু,ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু সোহেল রানা,শিশু কানান প্রি-ক্যাডেট স্কুল পরিচালনা কমিটির সদস্য, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও জি,এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সাংবাদিক মোঃ হারুন-উর-রশীদ উপস্থিত ছিলেন।
প্রতিযোগীতায় স্কুলের সকল শ্রেনীর শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টের খেলায় অংশগ্রহন করেন। প্রতিযোগীতায় অংশগ্রনকারী ১ম ও ২য় স্থান অধিকারকারীদের পুরুস্কৃত করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
