গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতাঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার স্কুল কলেজ মাদ্রাসার প্রধানদের নিয়ে শিক্ষার মান উন্নয়ন, প্রতিষ্ঠানের অভিন্ন সময় সূচি নিয়ে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত। ২৪ ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে ১০ টার উপজেলা অডিটারিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুর রহমান,
বক্তব্য রাখেন রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, হিরনবিসকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথি মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন. প্রতিষ্ঠানের সময়সূচি সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মেনে চলতে হবে। প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে।
শিক্ষকদের। আন্তরিকতা থাকলে এটা সম্ভাব হবে। অনেক প্রতিষ্ঠানে দুপুরের পূর্বেই তালা লাগিয়ে চলে যায়, গোদাগাড়ীর শিক্ষার অবস্থা খুবই খারাপ, শিক্ষকেরা প্রতিষ্ঠান ঠিকভাবে সময় না দিয়ে নিজেরা কোচিং প্রাইভেটে ব্যস্ত হয়ে পড়েন এটা মেটেই কাম্য নেই। শিক্ষা প্রতিষ্ঠানের সময় হবে ৬ ঘন্টা। এর আগে কোনভাবেই প্রতিষ্ঠান ত্যাগ করা যাবে না।মজিব বর্ষে শিক্ষা নিয়ে কাজ করতে চাই।
শিক্ষার মান উন্নয়ন করতে চাই। আপনাড় শিক্ষার্থী, অভিভাবকদের কথা মাথায় রেখে আপনাদের পাঠদান করাতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
