কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উৃপজেলা শাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম মিয়াকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রæয়ারি, ২০২০) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের নীতি, আদর্শ পরিপন্থি নৈতিক স্খলনজনিত কর্মকান্ডে জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শামিম মিয়া, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, চিলমারী উপজেলা শাখা, কুড়িগ্রাম কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে সাময়িক বহিস্কার করা হলো এবং সেই সাথে মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, চিলমারী উপজেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
উল্লেখ, গত ১১ ফেব্রæয়ারি, যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের চিলমারী ভাসমান ডিপো ইনচার্জ মোঃ তাফাজ্জল হোসেন থানাহাট বাজারে আসলে কথা বলার উদ্দেশে চিলমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম মিয়া ও তার দলবল তাকে মটরসাইকেলে তুলে নিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং তৎক্ষনিকভাবে ১লক্ষ টাকা বুঝে নিয়ে ছেড়ে দেয় এবং বাকি টাকা দ্রæত দেয়ার জন্য চাপ দেয়। পরে ডিপো ইনচার্জ তাফাজ্জল হোসেন বাদি হয়ে শামীমসহ অজ্ঞাতনামা ৫ জনের নামে চিলমারী মডেল থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। এ মামলায় শামীম মিয়াকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে চিলমারী মডেল থানা পুলিশ। বর্তমানে সে কুড়িগ্রাম জেল হাজতে রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
