রফিকুল আলম।।
আজ মেহেরপুরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ছহিউদ্দীন ব্রিলিয়ান্ট প্রিক্যাডেট একাডেমীর উদ্দোগে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যাক্ষ শামীম আরা হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নজরুল শিক্ষা মন্জিল এর প্রধান শিক্ষক সানজিদা খাতুন, সহকারী প্রধান শিক্ষক এনামুল ইসলাম, ছহিউদ্দীন ব্রিলিয়ান্ট প্রিক্যাডেট একাডেমীর উপাধ্যাক্ষ উম্মে নাজমা নয়ন, ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ইসতিয়াক রসুল। বিভিন্ন ক্যাটাগরিতে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় । উল্লেখ্য যে মেহেরপুর জেলা সদরে অবস্থিত বর্তমান জনপ্রশাসন প্রতিমন্রী অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এর বাবা সাবেক এমপি ও এমএলএ জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা মরহুম ছহিউদ্দীন এর নামে তার মেয়ে শামীম আরা হীরা এ প্রতিষ্ঠানটি তৈরী করেন ভাল পড়ালেখা ও সুন্দর পরিবেশের কারনে জেলায় এ প্রতিষ্ঠানটি ব্যাপক সুনাম অর্জন করেছে
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
