কামরুল হাসান, সাতক্ষীরা থেকেঃ
আরো একধাপ এগিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মিনিমাল ইনভেসিভ সার্জারী এন্ড স্কিল ল্যাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। খুলনা বিভাগের এই প্রথম চিকিৎসা বিজ্ঞানে এক ধাপ এগিয়ে গেল মেডিকেল কলেজটির সার্জারী বিভাগ।
এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ কাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের অধ্যাপক ডা. এবিএম জামাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের প্রধান প্রফেসর ডা. সৈয়দ মোজাম্মেল হোসেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিভাগের প্রধান সহকারী সাতক্ষীরার কৃতি সন্তান অধ্যাপক ডা. মনোয়ার হোসেন, বিটিভি সাতক্ষীরা মোজাফ্ফর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো: রুহুল কুদ্দুস। সাতক্ষীরা মেডিকেল কলেজের আবাসিক সার্জন ডা. রাশেদুজ্জামানের পরিচালনায় এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এসএম কামরুজ্জামান, ডা. সামছুর রহমান, ডা. অয়ালিদ সিদ্দকী, ডা.সঞ্জয় সরকারসহ সাতক্ষীরা মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ এর বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি অন্যান্য চিকিৎসক, সাতক্ষীরা মেডিকেল কলেজের ইন্টার্নী চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।প্রধান অতিথি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের অধ্যাপক এবিএম জামাল বলেন, খুলনা বিভাগের মধ্যে এই প্রথম সাতক্ষীরা মেডিকেল কলেজে মিনিমাল ইনসেভটিভ সার্জারী এন্ড স্কিল ল্যাব স্থাপন করা হয়েছে যা সাতক্ষীরাবাসী ও শিক্ষার্থীদের জন্য চিকিৎসা বিজ্ঞানে নতুন দ্বার উন্মোচিত হলো।
আধুনিক সার্জারী সেবা শিখতে ও জনগনের কাছে স্বাস্থ্য সেবা পৌছে দিতে চিকিৎসকদের সহায়তা করবে এ সার্জারী ল্যাব। তিনি বলেন, আগে চিকিৎসকরা বিদেশে গিয়ে সরকারের অর্থ খরচ করে সার্জারী বিভাগের দক্ষতা অর্জন করত। এখন আর তা করতে হবে না।
সাতক্ষীরা মেডিকেল কলেজে আধুনিক প্রযুক্তি সম্পন্ন এধরনের সার্জারী ল্যাব স্থাপন হওয়ায় চিকিৎসকরা জেলায় বসে দক্ষতা অর্জন করতে পারবে চিকিৎসকরা। ফলে চিকিৎসকদের সার্জারী দক্ষতার ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কমে যাবে এবং সরকারের অর্থ সাশ্রয় হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর ল্যাবে বিশেসজ্ঞ চিকিৎসক, সার্জারী ডাক্তার ও ইন্টার্নী চিকিৎসকদের হাতে কলমে শিক্ষা দেন ও পরামর্শ প্রদান করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
