নিউজ ডেস্ক।।
জানুয়ারি ২০১০ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত গত দশ বছরে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৯৭ হাজার ৫০৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৩০ হাজার ৩০১ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ৬৭ হাজার ২০৩ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার জাতীয় সংসদে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেনের প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পিরোজপুর-৩ আসনের সাংসদ রুস্তম আলী ফরাজীর আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে বর্তমানে ১৫৩ জন নারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত আছেন। বর্তমানে মাঠ পর্যায়ে ২৮তম, ২৯তম, ৩০তম ও ৩১তম ব্যাচের কর্মকর্তারা ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন।
ওই ব্যাচসমূহের কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির সময় হয়নি বিধায় পদোন্নতির জন্য অপেক্ষারত কেউ নেই।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
