গত ১৬/০২/২০২০ তারিখ গভীর রাতে তালতলি সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব আঃ রহমান স্যারকে তার নিজ বাসায় দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় কুপিয়ে জখম করে। বর্তমানে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
আঃ রহমান স্যারের ওপর এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ (বাসকশিপ) এর সভাপতি জনাব মোঃ আতাউর রহমান ও সাধারণ সম্পাদক ড. এম আহম্মদ আলী মল্লিক। সেইসাথে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ করেছেন। নেতৃবৃন্দ মহান আল্লাহপাকের দরবারে স্যারের দ্রুত সুস্থতা কামনা করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
