হোমনায় ৫ দিন ব্যাপী ২১শে বই মেলার শীঘ্রই উদ্বোধন

হোমনা থেকে, আবদুল হক সরকার:

কুমিল্লার হোমনায় হোমনা গণ পাঠাগারের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে ৫ দিনব্যাপী একুশে বই মেলা অনুষ্ঠিত হবে । উক্ত বই মেলার শুভ উদ্বোধন করবেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

বই মেলায় উপজেলার সাহিত্যিক ও গীতিকার কবি আহাম্মদ উল্লাহর রচিত “তুলসি ঘাটের বৃত্তান্ত”, শর্মি ভৌমিকের “প্রেমে পূর্ণতায়”, বাসার তাসাউফের “মা সেজে পরি এসেছিল”, শিশুতোষ গল্পগ্রন্থ,আমিনুল ইসলামের “শতবর্ষে শেখ মুজিব” ও আমান উল্লাহ চৌধুরীর “অচিন মানুষ” বইসহ বিভিন্ন প্রতিভাবান লেখকের বিভিন্ন উপন্যাস, কবিতা, ও গল্পের বই পাওয়া যাবে।

এ উপলক্ষ্যে আজ সোমবার সন্ধ্যায় হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে সাহিত্যিক ও গীতিকার ও কবি আহাম্মদ উল্লাহ তার রচিত “তুলসি ঘাটের বৃত্তান্ত” বইটি হোমনা গণ-পাঠাগারকে উপহার দেন ।

হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা গণ পাঠাগার এর প্রতিষ্ঠাতা পরিচালক আবদুস সালাম ভূঁইয়া, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, হোমনা কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাংবাদিক আইয়ুব আলী, সাংবাদিক মোরশিদ আলম, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রাহিদ হাছান দাদন, ভাষ্যকার কবি দেলোয়ার এ সময় উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.