হোমনা থেকে, আবদুল হক সরকার :




জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী(মুজিববর্ষ) উপলক্ষ্যে কুমিল্লার হোমনায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে ।




আজ শনিবার সকাল ১১টার দিকে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ে কুমিল্লা-২(হোমনা-তিতাস)আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী এ কর্ণার উদ্বোধন করেন । বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে বিদ্যালয়ের উদ্যোগে এ কর্ণার স্থাপন করা হয়েছে।




বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ,এসিল্যান্ড তানিয়া ভুইয়া,মেয়র এ্যাড. নজরুল ইসলাম,ওসি মো.আবুল কায়েস আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াস, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি মাহবুবুর রহমান খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, পৌর যুবলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম প্রিন্স, ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার ও সহকারী শিক্ষক মো.আমিনুল ইসলাম প্রমুখ ।




পরে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় একটি সংরক্ষিত কক্ষে বঙ্গবন্ধ ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ।




এতে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঘটে যাওয়া বিভিন্ন স্থির চিত্রসহ মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন বই এতে সংরক্ষণ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
