এইমাত্র পাওয়া

স্ত্রী নির্যাতন মামলায় সাময়িক বরখাস্ত শিক্ষক

স্ত্রীর দায়েরকৃত মামলায় যশোরের সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের বাংলা প্রভাষক মারফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত ১৩ জুন ২০১৯ সাল থেকে এ আদেশ কার্যকর হবে বলে আদেশে জানানো হয়।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ গত ২৯ জানুয়ারি এই আদেশ জারি করেন।

মণিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর গ্রামের ইউসুফ আলী মোল্লার পুত্র শিক্ষা ক্যাডার কর্মকর্তা মারফুজ্জামানের বিরুদ্ধে গত ১৮ মার্চ ২০১৯ তার স্ত্রী কেয়া খাতুন মণিরামপুর থানায় নারী নির্যাতন মামলা করেন। যার মামলা নম্বর ২০। মামলাটির চার্জশিট আদালতে দিয়েছে পুলিশ। একই সাথে তিনি যৌতুকবিরোধী আইনে ঢাকার সিএমএম আদালতে মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর সি আর ২২৪/২০১৯। বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। হাইকোর্ট থেকে ৬ মাসের অন্তরবর্তী কালীন জামিন নেন প্রভাষক মারফুজ্জামান।

স্ত্রী কেয়া খাতুন সংসারের ভবিষ্যত চিন্তা ভাবনায় স্বামীর সাথে আপোষ মিমাংসার জন্য ২০১৯ সালের ১০ আগষ্ট সরকারি এমএম কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপালের নিকট আবেদন করেন। অধ্যক্ষসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান চেষ্টা করে কোনো সমাধান আনতে পারেননি। স্ত্রীর দায়েরকৃতে এসব মামলার কারণে প্রভাষক মারফুজ্জামানকে বরখাস্ত করেছে মন্ত্রণালয়।

কেয়া খাতুনের বাবা রবিউল ইসলাম জানান, মেয়ে ও নাতনী অতিকষ্টে মানবতায় জীবন যাপন করছে।

এ বিষয়ে প্রভাষক মারফুজ্জামান বলেন, মামলায় জামিনে আছি। এসব বিষয়ে পরে কথা বলবো।

সরকারি এমএম কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো. মহিউদ্দিন জানান, প্রভাষক মারফুজ্জামানকে শিক্ষা মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত করেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.