এইমাত্র পাওয়া

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের নবীন বরণ

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্যোসাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের নতুন নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ নবীন বরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

স্যোসাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডীন প্রফেসর মোঃ নওশের ওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান প্রফেসর ড. ফাহিমা খানম, অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. গোলাম রব্বানী, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মোঃ আব্দুর রশিদ, অর্থনীতি বিভাগের প্রফেসর সাবিনা ইয়াসমিন লাকি, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফয়সাল হক, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জুয়েল আহম্মেদ সরকার।

ছাত্রলীগের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোস্তফা জামান ও মোস্তাফিজুর রহমান মুন্না , নতুন শিক্ষার্থীদের মধ্যে অনুভতি প্রকাশ করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী খাইরুন্নেছা তাকওয়া, অর্থনীতি বিভাগের মানছুরা পারভিন, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শুভ কুমার ঘোষ, ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগের শিক্ষার্থী আনিকা তাসনিম প্রমুখ ।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রফেসর নওশের ওয়ান বলেন, বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণার পাশাপাশি মুক্তবুদ্ধি চর্চার পবিত্র অঙ্গন। এখানে জাতির জন্য ক্ষতিকর কোনও কিছুর স্থান নাই। যে শিক্ষা মানুষের শুভবোধকে উন্মোচিত করে, চেতনাকে করে দেশপ্রেমে উদ্ভাসিত, মেধা ও অভিজ্ঞতাকে দেশের কল্যাণে ধাবিত করে, সেই শিক্ষার আদর্শ ক্ষেত্র এই বিশ্ববিদ্যালয়। তোমাদেরকে দেশ ও জাতির জন্য কাজ করে যেতে হবে। সেজন্য পুঁথিগত বিদ্যার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

এসময় তিনি নবীন শিক্ষার্থীদের সুখী-সমৃদ্ধ বাংলাদেশের রূপায়ণে সদা প্রয়াসী হতেও আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে স্যোসাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.