এইমাত্র পাওয়া

প্রাথমিকে ২৬ হাজার শিক্ষক নিয়োগ ফেব্রুয়ারিতে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

আগামী মাসে (ফেব্রুয়ারি) ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। কুড়িগ্রাম পিটিআইতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডিপিএড কোর্সের উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

বৃহস্পতিবার দুপুরে নবীনবরণ, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়ার প্রাক্কালে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আগামী মাসে নতুন করে আরো ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেয়া হবে।

এর মাধ্যমে চরাঞ্চলের যেখানে শিক্ষক থাকতে চায় না- সেখানে শিক্ষক দেয়ার ব্যবস্থা করছি। পাশাপাশি যেসব হাওর ও চরাঞ্চলে বিদ্যালয় নেই সেখানে নতুন করে বিদ্যালয় করা হবে। তিনি আরও বলেন, আগামী মাসের মধ্যে ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাইলটিং হিসেবে মিড ডে মিল চালু করা হবে। এরপর পর্যায়ক্রমে মুজিববর্ষে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিল চালুর কার্যক্রম চলছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.