এইমাত্র পাওয়া

পাবনায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু

তাবলিগ জামায়াতের উদ্যোগে পাবনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার বাদ জোহর কবি বন্দে আলী মিয়া বাস টার্মিনালের পাশে লস্করপুরে ইজতেমা শুরু হয়। আয়োজকরা জানান, সৌদি আরবের মেহমানদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা। প্রথম দিনের বয়ানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. শামসুল আলম, ডা. মো. শাহাদাত হোসেন, সাইফুর রহমান, আব্দুল কাদের সাহেব, মুকুল খান সায়েম, হেদায়েতুল ইসলাম প্রমুখ।

শনিবার আখেরি মেনাজাতের মধ্যদিয়ে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা মাওলানা ওয়াসিকুল ইসলাম। ইজতেমায় সৌদি আরব, ইন্দোনেশিয়া মালয়েশিয়াসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৩০ হাজার মুসুল্লি অংশ নিচ্ছেন বলে আয়োজকরা জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.