কামরুল হাসান,কলারোয়াঃ
কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় স্কুল চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ও ইউপি সদস্য ওসমান গণি।
সভায় স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের স্বাগত বক্তব্য শেষে সিনিয়র শিক্ষক সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা প্রধান শিক্ষক ইবাদুল হক, স্কাউটস কর্মকর্তা প্রধান শিক্ষক আজহারল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও ইউপি সদস্য ওসমান গণি, জিবি সদস্য ফারুক আহম্মেদ মন্টু, জিবি সদস্য মাস্টার আব্দুল আলীম, অভিভাবক সদস্য গোলাম সরোয়ার, সাবেক জিবি সদস্য ডা: ফজলুর রহমান, নূরুল আমিন,মাস্টার আব্দুস সবুর, মাস্টার জহুরুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থী অমিত হোসেন, মোনতাসির বাঁধন, ১০ শ্রেণির ছাত্রী রিক্তা খাতুন ও ৯ম শ্রেণির ছাত্র তন্ময় সরকার। অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মাও: আয়ুব হোসেন, মাস্টার আজিজুর রহমান,আ: রউফ, জাহাঙ্গীর হোসেন, প্রদীপ বিশ্বাস, শফিকুল ইসলাম, নাসরিন আক্তার, স্বপন সরকার, শিক্ষিকা শিরিনা আক্তার, মাস্টার শুভংকর মজুমদার, শফিকুল ইসলাম,বিকাশ কুমার ঘোষ,বদরুজ্জামান,অফিস স্টাফ আলাউদ্দীন হোসেন, সাহিদা খাতুন ও সুজন হোসেনসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে স্কুলের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
বিগত এসএসসি পরীক্ষায়, জেএসসি(৮ম শ্রেণি) পরীক্ষার ফলাফলে এ+ প্রাপ্ত-১৩জন এবং ’প্রেসিডেন্ট স্কাউট আ্যাওয়ার্ড’১৯’ প্রাপ্ত- ৩ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীদের পরিবেশনায় গান ও নৃত্যের তালে তালে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে। সব শেষে দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের শিক্ষক আব্দুস সালাম। উল্লেখ্য,এ (২০২০) বছর স্কুল থেকে এসএসসি পরীক্ষায় ১শ’ ২১ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করবে বলে জানা যায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
