অনলাইন ডেস্ক :
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে জেএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে ৪৩ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ ৫ পেয়েছে। আর পাস করেছে ফেল করা ৪ জন পরীক্ষার্থী। বুধবার বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড জেএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে।
গত ৩১ ডিসেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। বরিশাল শিক্ষাবোর্ডে জেএসসি পরীক্ষায় এবার পাসের হার ছিল ৯৭ দশমিক ০৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল ৪ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী। ফল পুনঃনিরীক্ষণে ফেল করা ৪ জন শিক্ষার্থী পাস করেছে।
এ ছাড়া ফল পুনঃনিরীক্ষণে গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ ৫ পেয়েছে ৪৩ জন। ৩ হাজার ৮ জন জেএসসি পরীক্ষার্থী ৪ হাজার ১৫৬টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে। এ বছর মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।
এদের মধ্যে জেএসসিতে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন ও জেডিসিতে ৪ লাখ ৯৬৬ জন পরীক্ষার্থী ছিল। সারা দেশে মোট ২৯ হাজার ২৬২ পরীক্ষা কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
