রাজশাহীতে স্মরণকালের বৃহৎ তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

মোঃ হায়দার আলী গোদাগাড়ী রাজশাহীঃ আজ বুধবার (২৯ জানুয়ারী) পিরিজপুর ইসলামী যুব সমাজ কল্যান ট্রাষ্টের আয়োজনে ১০ম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা ১৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়। তাফসীর মাহফিলে সকাল ৯ টা থেকে বিভিন্ন জেলার মুসল্লীর আগমন শুরু হয়। তাফসীরে দুপুরে লাখো মসল্লীর ঢল নামে। অনেকে ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে মাহফিলে যোগদেন, মহিলা, কিশোরীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

পিরিজপুর আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মৌঃ মোঃ আব্দুস সালাম রেজভির সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে তাফসীর পেশ করেন আর্ন্তজাতিক খ্যাতি সম্পূর্ন মোফাচ্ছেরে কুরআন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মিডিয়া ব্যাক্তিত্ব আল্লামা তারিক মনুওয়ার। দ্বিতীয় বক্তা হিসাবে তাফসীর পেশ করেন হযরত মাওঃ আব্দুল হান্নান ওমর খুলনা। তৃতীয় বক্তা হিসাবে তাফির পেশ করেন গোদাগাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওঃ শরিফুল ইসলাম। তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, তাফসীরুল কুরআন মাহফিলের উদ্ধবোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ মাটিকাটা ইউপি শাখার সাবেক সভাপতি মাসাউল করিম। স্বাগত বক্তব্য রাখেন পিরিজপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক সাবিয়ার রহমান, ছাত্রলীগ গোদাগাড়ী উপজেলা শাখার সাধারন সম্পাদক আরব আলী, আওয়ামীলীগ মাটিকাটা ইউপি শাখার সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান বাবলু, ইউপি সদস্য রফিকুল ইসলাম। তাফসীরুল কুরআন মাহফিল সঞ্চলনা করেন পিরিজপুর ইসলামী যুব সমাজ কল্যান ট্রাষ্টের সাধারন সম্পাদক হাফেজ মাওঃ মো আহসান হাফিজ।

মুসল্লীদের বসার জন্য ৩ টি পয়েন্টে প্যান্ডেল তৈরী করা হয়। মহিলাদের জন্য পদ্মা নদীর তীরে ও পিরিজপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গনে এবং পুরুষদের জন্য পিরিজপুর ফুটবল মাঠে প্যান্ডেল তৈরী করা হয়। ৩ টি প্যান্ডেল ছাড়াও মুসল্লীরা পিরিজপুর হাই স্কুল, পিরিজপুর মোড় সহ রাজশাহী-চাপাই নবাবগঞ্জ মহসড়কের ( ভিতর পাশ) প্রায় ১ কিলো মিটার এলাকা জুড়ে অবস্থান করে। সকাল ১০ টার পর থেকে মহাড়কের ১ কিলো মিটার এলাকা জুড়ে যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। গোদাগাড়ী উপজেলা, তানোর উপজেলা প্রত্যন্ত অঞ্চল থেকে নারী পুরুষ শুধু ছুটে চলেছিলেন পিরিজপুর ফুটবল মাঠের দিকে। পাশ্ববর্তী চাঁপাই নবাবগঞ্জ জেলা থেকে মানূষ ছুটে আসেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.