স্টাফ রিপোর্টার : শিক্ষার্থীদের ইভটিজিং এবং অন্যায়কারী সন্দেহে হত্যা সম্পর্কে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া সিদ্দিকিয়া দাখিল মাদরাসায় গতকাল সকালে উক্ত সেমিনার ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় ক্যাম্পের টু আইসি আলোচক হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, অপরাধের বিচার নিজের হাতে নেওয়া যাবে না, আর কেউ এমন অপরাধ করতে গেলে বাঁধা প্রদান করতে হবে।
এছাড়াও তিনি ইভটিজিং বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করেন, উপদেশ ও পরামর্শ প্রদান করেন। একই দিনে ২০২০ সালের মাদরাসার স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আরো উপস্থিত ছিলেন, মাদরাসার সুপার মো মনিরুজ্জামান, সহকারী সুপার – মো. আব্দুল কুদ্দুস, সহকারি শিক্ষক- মো শাহানুর আলম, মো. আব্দুল গণি, মো. আইয়ুব হোসেন, মো শামসুজ্জামান, শেখ আজাহার উদ্দিন প্রমুখ ব্যক্তি। সভা শেষে তিনি হরিশপুর-বর্নি বাজারের সকল চায়ের দোকানের কেরাম বন্ধ করে দেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
