নিজস্ব প্রতিবেদক।।
রোভার স্কাউট গ্রুপের দুটি দল গাজীপুর থেকে ১৫০ কিলোমিটার পথ হেঁটে পরিভ্রমণ শুরু করেছে। এ কাজের মাধ্যমে শিক্ষার্থীরা জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন কর?বে বলে জানিয়েছেন আয়োজকরা। আয়োজক সূত্র জানিয়েছে, গতকাল সকাল থেকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া ৫ দিনের হেঁটে ভ্রমণ কর্মসূচি ফুলবাড়িয়া, মির্জাপুর হয়ে শেষ হবে মানিকগঞ্জের শিবালয়ে গিয়ে। অংশগ্রহণকারী মৌচাক মুক্ত স্কাউট গ্রুপের সদস্য আফরিক আহাম্মেদ নিলয়, সাইফুল ইসলাম নয়ন, মো. আল সানিয়াত ইসলাম আলফি। মৌচাক মুক্ত গার্ল-ইন রোভার সদস্যরা হলেন, কবিতা আক্তার, নুসরাত জাহান নিহা ও মেরিনা সুলতানা। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হেঁটে পরিভ্রমণের উদ্বোধন করে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা।
রোভাররা পরিভ্রমণের পাশাপাশি চলতি পথে প্লাস্টিক বর্জন, বায়ুদূষণ, মাদক রোধ, বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, ডেঙ্গু রোধে সচেতনতা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
মৌচাক মুক্ত স্কাউট গ্রুপের টিম লিডার নাজমুল হোসেন বলেন, মানুষের মধ্যে জনসচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি রোভারিংয়ের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের একটি ধাপ হলো ‘পরিভ্রমণকারী ব্যাজ’। এটি অর্জনের জন্য রোভারদের নির্দিষ্ট সময়ের ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে ভ্রমণ করতে হয়। ত?বে, এই পরিভ্রমণের উদ্দেশ্য শুধুমাত্র ব্যাজ অর্জন নয়। এটি রোভারদের শারীরিক সক্ষমতা, ধৈর্য এবং একতার নিদর্শন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শিক্ষাবার্তা /এ/ ০৬/০৫/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

