অনার্স ১ম বর্ষের ফরম পূরণ শুরু ১৩ মে

নিজস্ব প্রতিবেদক।।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ মে থেকে অনলাইনে ফরম পূরণ কার্যক্রম শুরু হবে।

মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বর্ষের অনিয়মিত, গ্রেড উন্নয়ন এবং বিশেষ সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১১ জুনের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর পূরণ করা ফরম সংশ্লিষ্ট কলেজে জমা দিলে কলেজ কর্তৃপক্ষ ১৪ মে থেকে ১৫ জুনের মধ্যে তথ্য যাচাই ও নিশ্চয়ন সম্পন্ন করবে।

ফি জমা দেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে, ‘সোনালী সেবা’র মাধ্যমে ১৭ জুন থেকে ১৮ জুন বিকেল ৪টা পর্যন্ত টাকা পরিশোধ করা যাবে। নিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রতি পূর্ণ পত্রের ফি ৩০০ টাকা, ইনকোর্স ফি ৪৫০ টাকা এবং কেন্দ্র ফি ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অকৃতকার্য (ফেল) শিক্ষার্থীদের জন্য ৫ হাজার টাকা বিশেষ ফি নির্ধারণ করেন।

আবেদন প্রক্রিয়ায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফরম ডাউনলোড করতে পারবেন। এ সময় বিষয় কোড সঠিকভাবে পূরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

গ্রেড উন্নয়নের ক্ষেত্রে জানানো হয়েছে, ১ম বর্ষ থেকে ২য় বর্ষে উত্তীর্ণ হতে সব পরীক্ষায় অংশগ্রহণের পাশাপাশি অন্তত ৫০ শতাংশ তাত্ত্বিক কোর্সে ন্যূনতম ‘D’ গ্রেড অর্জন করতে হবে।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শিক্ষাবার্তা /এ/ ০৬/০৫/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.