নিজস্ব প্রতিবেদক।।
আগামী জুলাই থেকে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা বিনামূল্যে পাবে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা। প্রথমে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীরা এই শিক্ষা উপকরণ পাবে। পরে মাধ্যমিকের শিক্ষার্থীদেরও দেওয়া হবে। মানবিক এই কর্মসূচি বাস্তবায়নে ব্যবসায়ীদের পাশে চায় সরকার।
এ আহ্বানে সাড়া দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। স্কুল শিক্ষার্থীদের জন্য এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা নিয়ে পাশে থাকবে বসুন্ধরা গ্রুপ।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি বাস্তবায়নে দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা শিক্ষার্থীদের স্কুলব্যাগ ও জুতা সরবরাহ করবে। পাশাপাশি বিজিএমইএ-বিকেএমইএ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবে।
এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বুধবার সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্ত মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শিক্ষামন্ত্রী জানান, আগামী জুলাই থেকে পাইলট প্রকল্প হিসেবে নির্বাচিত উপজেলায় কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ব্যবসায়ীদের সহযোগিতায় পরে সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র ড. মাহদী আমিন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, বিটিএমইএ সভাপতি শওকত আজিজ রাসেল, সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের (এসবিজি) চেয়ারম্যান সাফওয়ান সোবহানসহ অন্যান্য ব্যবসায়ী গ্রুপের প্রতিনিধিরা।
শিক্ষাবার্তা /এ/ ৩০ /০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল