নিজস্ব প্রতিবেদকঃ
২২ জানুয়ারী (বুধবার) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলা আইসিটি শিক্ষক ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সমর কান্তি বসাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান । এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আইসিটি শিক্ষক ফোরামের সদস্যবৃন্দ। সভায় বিগত বছরের কার্যক্রম তুলে ধরেন জেলা আইসিটি শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম তালুকদার।
সভায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জানানো হয় গভীর শ্রদ্ধা। মুজিব বর্ষে আইসিটি শিক্ষক ফোরামের সকল কার্যক্রম বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শকে বাস্তবায়নের জন্য করার অঙ্গীকার করা হয়। মুজিব বর্ষে আইসিটি শিক্ষক ফোরাম যে সকল কার্যক্রম গ্রহণ করার পরিকল্পনা গৃহীত হয়- তা হলো
১। ময়মনসিংহ জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে ১টি করে ডিজিটাল ক্লাসরুম তৈরি।
২। মুজিব বর্ষে ময়মনসিংহ জেলার সকল আইসিটি শিক্ষকদের একটি করে ল্যাপটপ ক্রয়ের ব্যবস্থাকরণ। এ ক্ষেত্রে শিক্ষকদের ল্যাপটপক্রয়ে বিনা সুদে কিস্তির সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয়।
৩। ময়মনসিংহ জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্ণার করার প্রস্তাব করা হয়।
সভায় শিক্ষক বাতায়ন, মুক্তপাঠ এবং এমএমসি অ্যাপস বিষয়ে ৩টি উপকমিটি গঠিত হয়।
এ ছাড়া সভায় মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আইসিটি শিক্ষক ফোরামের মুজিব বর্ষ উদযাপনের লক্ষ্য ১৫ সদস্যর একটি কমিটি গঠিত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
