শিক্ষাবার্তা ডেস্ক :
শিবপুরে একই প্রতিষ্ঠান হতে পাঁচ শিক্ষার্থীর প্রেসিডেন্ট স্কাউটস এ্যাওয়ার্ড আর্জন: নরসিংদী জেলার শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজের মেধাবী পাঁচ শিক্ষার্থী অর্জন করল বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ সম্মাননা পুরস্কার প্রেসিডেন্ট স্কাউটস এ্যাওয়ার্ড ৷
জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত চূড়ান্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে গত ২০ জানুয়ারি ২০২০ইং সোমবার গাজীপুরের মৌচাকে অনুষ্ঠিত নবম জাতীয় ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বাংলাদেশের চিফ স্কাউট মো. আবদুল হামিদ এ পদক দেন।
পদকপ্রাপ্তরা হলেন সামিয়া মাকসুদ সাবা, নূরজাহান আরেফিন পুষ্পিতা, সানজিদা সালাম জয়ন্তি, সুমাইয়া আক্তার বৃষ্টি, মহিমা ইসলাম পুষ্প
প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড অর্জন করা শিক্ষার্থীরা তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উনসত্তরের গণঅভুত্থানের মহানায়ক আইয়ুব বিরোধী আন্দোলনে শহীদ আমানুল্লাহ মোঃ আসাদুজ্জামানের নামে এই প্রতিষ্ঠানটি অতিশীঘ্রই সকরারি করনের দাবি জানান। নরসিংদী জেলার স্বনানধ্য এই প্রতিষ্ঠানটি লেখাপড়া খেলাধুলা সাংস্কৃতিক কর্মকান্ড গার্লগাইড ও স্কাউটিং এ সমান্তারলভাবে নারী শিক্ষা বিস্তারে অসামান্য অবদান রেখে চলছে।
ডিজিটাল বাংলাদেশের রুপকার নারী ক্ষমতায়ন নারী শিক্ষাবিস্তারে অগ্রপথিক মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বীর শহীদ আসাদের চেতনা বহনকারী শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজটি কে জাতীয়করণ করতে প্রায় দুই সহস্র শিক্ষার্থী ষাট জন শিক্ষক গভার্নিংবডি শিবপুর উপজেলার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এলাকাবাসীসহ সকল মহলের দাবি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
