অনলাইন ডেস্ক :
মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এমপিও অনুমোদন কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী ২৬৮ জন শিক্ষককে বিএড স্কেল দেওয়া হচ্ছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
২৬৮ জন শিক্ষককের মধ্যে বরিশাল অঞ্চলের ৪৫ জন, চট্টগ্রাম অঞ্চলের ২০ জন, কুমিল্লা অঞ্চলের ৩১ জন, ঢাকা অঞ্চলের ২৫ জন, খুলনা অঞ্চলের ২৯ জন, ময়মনসিংহ অঞ্চলের ১৯ জন, রাজশাহী অঞ্চলের ৩৭ জন, রংপুর অঞ্চলের ৪৪ জন ও সিলেট আঞ্চলের ১৮ জন শিক্ষক রয়েছেন।
জানা গেছে, সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিও (বকেয়াসহ), টাইম স্কেল বা সিলেকশন গ্রেড, বিএড স্কেল, প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানদের অভিজ্ঞতার জন্য উচ্চতর স্কেল, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধানদের অভিজ্ঞতার স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, এমপিও, বিভিন্ন পর্যায়ের শিক্ষক এবং তৃতীয় ও চর্তুথ শ্রেণির কর্মচারীদের এমপিও বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য সংগ্রহ নিয়েও সভায় আলোচনা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
