নিউজ ডেস্ক।।
দেশের বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের পড়াশোনায় অনীহা এবং পরীক্ষাভীতি থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সক্রিয়তা বেশ নজর কেড়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ফেসবুকে তাকে নিয়ে হওয়া নানা ধরনের ট্রোল তার নজরে আসে এবং এতে তিনি মোটেও বিচলিত নন, বরং আনন্দিত হন। তিনি মনে করেন, এসব ট্রোলের মাধ্যমে শিক্ষার্থীরা আসলে এই বার্তাই দিচ্ছে যে তারা সতর্ক আছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে যশোর শিক্ষা বোর্ড আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে ছাত্রছাত্রীরা পরীক্ষায় অমনোযোগী হয়ে পড়ছে এবং তারা ঠিকমতো পড়তে বা পরীক্ষা দিতে চাচ্ছে না। তাকে নিয়ে হওয়া ট্রোল প্রসঙ্গে তিনি জানান, শিক্ষার্থীরা বুঝতে পারছে তাদের দিকে একটি ‘ঝড়’ আসছে, যদিও সেই ঝড়ের প্রকৃত ঝাপটা আসবে কেন্দ্র সচিব ও শিক্ষা সংশ্লিষ্টদের ওপর। সভায় তিনি শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা উল্লেখ করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
