নিজস্ব প্রতিবেদক।।
সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও হোম অফিস সংক্রান্ত একটি পত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সপ্তাহে তিন দিন অফিস পরিচালনা এবং বাকি দিনগুলোতে অনলাইনে হোম অফিস কার্যক্রম চালুর কথা বলা হয়েছে। তবে ছড়িয়ে পড়া পত্রটি ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (১ এপ্রিল) অনেকে পত্রটি শেয়ার করেন। তবে এটি ভুয়া জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়কল্পে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন ও সপ্তাহে ৩ (দিন) দিন অফিস পরিচালনা প্রসঙ্গে ১ এপ্রিল তারিখে ০৫.০০.০০০০.১১০.২২.০৪৫.২৬.১২০ নম্বর স্মারকে একটি স্মারক পত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় হতে এ ধরনের কোনো পত্র জারি করা হয়নি জানিয়ে বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
শিক্ষাবার্তা /স/০২/০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
