এইমাত্র পাওয়া

বাড়তে পারে ঢাকার তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক।।

ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকলেও বাড়তে পারে তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (২৯ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রবিবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সামন্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৩ মিনিটে।

শিক্ষাবার্তা /এ/২৯/০৩/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.