এইমাত্র পাওয়া

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক।।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশনায় আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। এর প্রতিবাদে দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল অন্তবর্তীকালীন সরকার। তবে নতুন সরকার আসার পর বাংলাদেশে আইপিএল সম্প্রচারের দরজা খুলতে যাচ্ছে।ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচারে কোনো বাধা আর নেই। এমনটা জানিয়েছেন, নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রিকবাজকে বলেছিলেন, আইপিএল সম্প্রচার নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন তিনি। জহির উদ্দিনের উদ্ধৃতি দিয়ে ডয়চে ভেলে জানিয়েছে, ‘আইপিএল সম্প্রচারের আবেদন কেউ আমাদের কাছে করেনি। আমরা খেলার সঙ্গে রাজনীতিকে মেশাতে চাই না। আমরা বাণিজ্যিক প্রেক্ষাপটে বিষয়টা দেখতে চাই। যদি কোনো চ্যানেল আইপিএল সম্প্রচার করতে চায়, আমরা ইতিবাচকভাবে সেটা বিবেচনা করবো।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.