এইমাত্র পাওয়া

ঈদের দিন সারা দেশে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

নিউজ ডেস্ক।। 

ঈদের দিন সারা দেশে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা আজকের পত্রিকাকে বলেন, ঈদের দিন সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে ভোরের দিকে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বাতাসের গতিবেগ ৪০ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে থাকতে পারে। ভোরের পর কিছুটা বিরতি দিয়ে দুপুরের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময় কালবৈশাখী বা বৃষ্টির কারণ জানতে চাইলে জেবুন্নেসা বলেন, ‘এখন বর্ষা-পূর্ববর্তী সময়। বছরের এই সময়টাতে সাধারণত কালবৈশাখীসহ বৃষ্টি হয়ে থাকে এই অঞ্চলে। এর সঙ্গে বজ্রপাতও হয়ে থাকে। বছরের প্রথম কালবৈশাখীর আগে দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিও হয়ে থাকে। যেটা কয়েক দিন আগে হয়ে গেছে। আগামীকাল ঈদের দিন শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে সিলেট, সুনামগঞ্জ ও বগুড়া অঞ্চলের দিকে শিলাবৃষ্টি হতে পারে। অবশ্য এর সম্ভাবনা বেশ কম।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.